Tuesday, April 17, 2012

ডয়চে ভেলে

সাত সাগড়ের ঔ পাড়ে তুমি
আর আমি? আমি এই পাড়ে।
মাঝের দূরত্ব কত হতে পারে?
যোজন- যোজন মাইলের ওপরে।

নিত্য তোমার সাথে প্রেম, ভালবাসা
তোমায় নিয়ে আমার অনেক আশা।
হৃদয়ে তুমি মম বাঁশরীর সুর
কিযে সেই ক্ষণ, কত যে মধুর।

তোমার মিষ্টি মধুর সুরে
ওলি সকল চারিপাশে ঘুরে।
আলো আর আঁধিয়ারে তুমি দৃশ্যহীন
তোমার আশীষে হয় শুভ দিন।

জ্ঞান দাও, আলো দাও নেইকো কোন ধোয়াশা
তোমার মাঝে পাই চলিবার ভরস।।

সুভাষ চন্দ্র তলাপাত্র
চন্দ্রপুর, নাটোর থেকে

No comments:

Post a Comment